ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বেলারুশ বাদে অন্য শহরে আলোচনায় প্রস্তুত ইউক্রেন : জেলেনস্কি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ৪:২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত তার দেশ, তবে বেলারুশে নয়। রোববার (২৭ ফেব্রুয়ারি) মস্কোর শান্তি আলোচনার প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান জেলেনস্কি।

এর কিছুক্ষণ আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দেশটির এক প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে। তারা সেখানে গোমেল শহরে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রতিনিধি দলে সামরিক ও কূটনৈতিক কর্মকর্তা রয়েছেন। রাশিয়ার প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের অপেক্ষায় আছি। তবে স্থান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট নাকচের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিনের।

রাশিয়া ইউক্রেনে অভিযানের আগে বেলারুশে প্রায় ৩০ হাজার সেনা জড়ো করে। কিয়েভের অভিযোগ, ইউক্রেনে হামলার জন্য বেলারুশকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে মস্কো।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী