ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাশিয়ার সংবাদমাধ্যমে সাইবার হামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১১:৫

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং বেলারুশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকাররা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রধান পেজগুলো হ্যাক করে সেখানে লিখেছে ‘স্টপ দ্য ওয়ার’। অ্যানোনিমাস হ্যাকাররা ওয়েবসাইটগুলো হ্যাক করে বলে দাবি করেছে।

সোমবার (২৮ ফেব্রয়ারি) সকাল থেকেই এই সাইবার হামলা চলে। ওয়েবসাইট হ্যাক করা রাশিয়ান সংবাদ প্রতিষ্ঠানগুলো হলো- তাস, কমার্স্যান্ট, আরবিকে, ইজভেস্টিয়া ও ফন্টাঙ্কা। এছাড়া বেলারুশের বেশ কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানের ওয়েবসাইটও হ্যাক করে অচল করে দেয়া হয়।

সাইটগুলোর মূল পাতায় ‘নির্বিকার সাংবাদিকদের পক্ষ থেকে নয়’ জানিয়ে অ্যানোনিমাস রাশিয়ার জনগণের জন্য বিভিন্ন বার্তা দিয়েছে। ‘প্রিয় নাগরিকবৃন্দ’ সম্বোধন করে তারা বলেছে, এই পাগলামি বন্ধ করুন। সন্তান এবং স্বামীদের নিশ্চিত মৃত্যুর দিকে পাঠাবেন না।

তারা আরও বলেছে, আমরা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তারা তেল এবং গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। কয়েক বছরের মধ্যে আমরা উত্তর কোরিয়ার মতো বাস করবো। আমাদের সেটা কেন দরকার? পুতিনকে পাঠ্য বইয়ে জায়গা দিতে? এটা আমাদের যুদ্ধ নয়, চলুন এটা বন্ধ করি। 

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী