শান্তি প্রতিষ্ঠায় পুতিনের ৩ শর্ত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতিসহ তিনটি শর্ত দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে এসব শর্ত তুলে ধরেন তিনি। রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
ক্রেমলিন পুতিন ও ম্যাক্রোঁর ফোনালাপের সত্যতা নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মাখোঁকে পুতিন বলেন, যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা–সংশ্লিষ্ট স্বার্থগুলো কোনো শর্ত ছাড়াই মেনে নেওয়া হয়, তাহলেই ইউক্রেন নিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
পুতিন বলেন, নিরাপত্তা স্বার্থগুলোর মধ্যে রয়েছে, ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান (পশ্চিমাপ্রীতি কাটানো) নিশ্চিত করা।
ফোনালাপ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি পুনরায় তুলে ধরেছেন ম্যাক্রোঁ। এছাড়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।
আলাপে ম্যাকোঁও তিনটি দাবির কথা তুলে ধরেছেন। সেগুলোর মধ্যে রয়েছে- ইউক্রেনের বেসামরিক লোকজন ও আবাসিক এলাকায় সব ধরনের হামলা বন্ধ করা, বেসামরিক অবকাঠামোগুলো রক্ষা করা এবং দেশটির গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলো নিরাপদ করা। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান জানাতে পুতিনের প্রতি আহ্বান জানান তিনি।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ