ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

করোনায় বিশ্বে আরো ৫ হাজার মৃত্যু, ‍আক্রান্ত ৯ লাখ ৬৮ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১১:১৪

করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৭৪ হাজার ৪৬৮ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬৮ হাজার ২৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখের বেশি। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ২৯৭ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯২০ জন। এ ছাড়া, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৬৬০ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন ১১৮ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৩ হাজার ৪৪৬ জন মারা গেছেন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানি কিছুটা বেড়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭০৩ জন এবং মারা গেছেন ৬২৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৭৪ হাজার ৯৯৮ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৫১৬ জন। অপরদিকে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৬২০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৪৪৩ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৮৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার ১৫ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২৭৫ জন এবং মারা গেছেন ২১৩ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৮১ জন এবং মারা গেছেন ২০৭ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৪ জন এবং মারা গেছেন ২৬২ জন।

এ ছাড়া, গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ২৩২ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৭ লাখ ২ হাজার ৮১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৩৬৭ জন মারা গেছেন। গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮২ জন এবং মারা গেছেন ৭৪ জন।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিলিতে ১৫৩ জন, আর্জেন্টিনায় ৩২ জন, ইরানে ২০৭ জন, জাপানে ১৭৬ জন, রোমানিয়ায় ৫৭ জন, ফিলিপাইনে ৫০ জন, দক্ষিণ আফ্রিকায় ১৮৩ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১১৪ জন মারা গেছেন।

জামান / জামান

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?