ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ শিক্ষকের, প্রতিবাদে পোস্টারিং


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১:৫৫
টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও মা-বাবাকে নিয়ে বাজে মন্তব্য করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বিদ্যালয়ের দেয়ালে শিক্ষককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পোস্টারিং করা হয়েছে। উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
ওই শিক্ষকের নাম হাবিবুর রহমান সংগ্রাম। তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত। মঙ্গলবার (১ মার্চ) সকালে বিদ্যালয় ঘুরে বারান্দা, ক্লাসরুমের দরজাসহ পুরো বিদ্যালয়জুড়ে পোস্টারিং দেখা গেছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা মহলে বইছে আলোচনা-সমালোচনা ঝড়।
 
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, নানা সময়ে অসামাজিক ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ওই শিক্ষক। শাসনের নামে বেধড়ক মারধরও করেন সংগ্রাম স্যার। স্যারের এমন আচরণের প্রতিবাদও করতে পারি না। তিনি আমাদের ক্লাসেও অমানবিক নির্যাতন করেন। স্যারের এমন আচরণের প্রতিবাদে দেয়ালে পোস্টারিং করা হয়েছে। তিনি প্রধান শিক্ষকের আস্থাভাজন হওয়ায় যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। 
 
এসব অভিযোগের বিষয়ে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাবিবুর রহমান সংগ্রাম বলেন, এসব বিষয় ফোনে কী বলব, আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, কিছু শুনিনি। স্কুল তো বন্ধ, এইমাত্র শুনলাম।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম বলেন, প্রতিবাদ পোস্টারিংয়ের বিষয়ে শুনলাম। শিক্ষার্থীরা মৌখিক বা লিখিত কোিনো অভিযোগ করলে ওই শিক্ষককের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার