ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা, সরকারি গাড়ি ভাংচুর


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৩:৩১

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়িও ভাংচুর করেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইন্দুরকানী উপজেলা পরিষদের গেটে এ হামলার ঘটনা ঘটে।

অ্যাডভোকেট এম মতিউর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি তার দাপ্তরিক কাজ শেষ করে গাড়িতে করে উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অসুস্থ মেয়েকে দেখতে পিরোজপুর সদর হাসপাতালে উদ্দেশে রওনা হন। এ সময় উপজেলা পরিষদের গেটে সাবেক ছাত্রলীগ নেতা সজীব হাওলাদারসহ অপরিচিত কয়েকজন তার গাড়ির গতিরোধ করতে হাত তোলে। তিনি গাড়ি থামালে হঠাৎ করে সজীব হাওলাদার গাড়ির গ্লাসের ফাঁক থেকে তাকে ঘুষি মারতে শুরু করে। হামলাকারীরা লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে।

হামলাকারী সজিবের সাথে তার রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলেও জানান তিনি। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে এ হামলা চালানো হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান মতিউর রহমান। তিনি জানান, বিষয়টি থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে। দলের নেতাদের সাথে আলোচনা করে মামলা দায়ের করা হবে।

এ প্রসংগে সজীব হাওলাদারের সঙ্গে থাকা উত্তম কুমার বলেন, আমি কয়েক মাস আগে সরকারি ঘর পাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে ২০ হাজার টাকা দেই। ঘর বরাদ্দ না পাওয়ায় সজীব হাওলাদারকে নিয়ে চেয়ারম্যানের কাছে জানতে গেলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচারণ করেন। এ সময় সজীবের সঙ্গে চেয়ারম্যানের মারামারির ঘটনা ঘটে।

হামলাকারী সজীব হাওলাদার সাবেক ছাত্রলীগকর্মী, কামরুজ্জামান তুহিন স্বেচ্ছাসেবক লীগের নেতা ও উত্তম কুমার আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন্নেসা খানম জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা ও সরকারি গাড়ি ভাংচুরের মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি গুরুত্বের সাথে  নিয়ে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হামলার ঘটনা শুনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর সাথে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি। তবে হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

এদিকে, আজ মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত