ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি পালন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২২ বিকাল ৫:০
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চাঁদপুর জেলা শাখার সদস্যরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাকাসস ঘোষিত কর্মবিরতির প্রথম দিন কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর শাখা এ পূর্ণদিবস কর্মবিরতি পালন করে।
 
চাঁদপুর জেলা কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাদের বক্তব্য বলেন, একই সময়ে নিয়োগপ্রাপ্ত সরকারি অন্যান্য দফতরের কর্মচারীরা একাধিক পদোন্নতি পেয়েছেন। অথচ একই সময়ে নিয়োগ পেয়েও কালেক্টরেট কর্মচারীরা পদোন্নতি বঞ্চিত হয়ে বছরের পর বছর একই পদে কাজ করে যাচ্ছেন। তাদের ন্যায্য দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা।
 
বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককস), জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত ১১ থেকে ১৬ গ্রেডের পদ নাম ও বেতন স্কেল উন্নীতকরণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪ জানুয়ারি ২০২১ খ্রি. অনুমোদন থাকা সত্ত্বেও এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণে অর্থ মন্ত্রণালয়ের রহস্যজনক অসম্মতির ফলে বাকাসস-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচিসমূহ ঘোষণা করা হয়- ১ হতে ৩ মার্চ, ৬ মার্চ, ৮ মার্চ থেকে ১০ মার্চ, ১৩ থেকে ১৬ মার্চ ও ২০ হতে ২৪ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 
 
কর্মবিরতি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর বাকাসসের সভাপতি নেচার আহমেদ, সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, নাজির ভোলানাথ নন্দী, সর্দার রুহুল আমিন, আমিন আলী মীর, মমতাজ উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অজিত সরকার, জহিরুল ইসলাম, মামুনুর রশিদ, রাহে জান্নাত, রুবিনা ইসলাম, জোহর আক্তার, সুসমা রানী, মনির হোসেন, মো. গোলাম মোস্তফা, ফরিদ আহমেদ, উম্মে হানি প্রমুখ।

এমএসএম / জামান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি