ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকে মামলা


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১-৩-২০২২ বিকাল ৫:২
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা দায়ের করা হয়েছে। অপর দুই অভিযুক্ত হলেন- ফুলছড়ির সাবেক উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু এবং অফিস সহায়ক মিলন হোসেন। গত বছরের ১৩ ডিসেম্বর এলজিইডির ঠিকাদার রাশেদ খান মেনন এ মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। 
 
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ছাবিউল ইসলাম বর্তমানে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। এর আগে তিনি একটানা প্রায় ১৬ বছর সাঘাটা উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থাকাকালীন তিনি পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলা প্রকৌশলী হিসেবেও মাঝে মাঝে অতিরিক্ত (ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর বদলিজনিত কারণে) দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সময় ফুলছড়ি উপজেলার অসংখ্য জরাজীর্ণ সেতু ও কালভার্ট নিলামে বিক্রয় হয়। তিনি বিক্রয়কৃত প্রায় পৌনে ৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না করে অফিস সহায়ক মিলন হোসেনের সঙ্গে যোগসাজশে আত্মসাৎ করেন। মিলন ২০ বছরের বেশি ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত।
 
মামলার বিবরণে আরো বলা হয়, ২০২০-২১ অর্থবছরে উপজেলা প্রশাসনিক ভবন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ কোটেশন দরপত্রের মাধ্যমে সাবেক ফুলছড়ি উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু ও অফিস সহায়ক মিলন হোসেন যোগসাজশ করে তার (রাশেদ খান) স্বাক্ষর জাল করে চূড়ান্ত বিল উত্তোলন করেন। এছাড়া ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অফলাইনে সিডিউল বিক্রির অর্থ বিল-ভাউচার করে খরচ দেখিয়ে উপজেলা প্রকৌশলী ও অফিস সহায়ক আত্মসাৎ করেন।
 
উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালনকালে সহকারী উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভূয়া বিল ও ভাউচারের মাধ্যমে নিজ নামে অ্যাডভাইজ লিখে নিয়ে বিভিন্ন খাতের অর্থ আত্মসাত করেন মিলন হোসেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকার স্মারক নম্বর ৪৬.০২.০০০০.০০১.২৭.০২৮..১৯.৩৪৫৩ ২০১৯ সালের ১২ মে মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ ২০১৮ মোতাবেক বিভাগীয় মামলার অভিযোগ গঠন করে। অজ্ঞাত কারণে মিলন হোসেন বহালতবিয়তে কর্মরত আছেন। উপজেলা পরিষদ তহবিলের অর্থ বিভিন্ন সময়ে প্রকল্প কমিটিকে না জানিয়ে অফিস সহায়ক মিলন হোসেন নিজে স্বাক্ষর করে বিল ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।
 
মামলার বিবরণে আরো বলা হয়, বিভিন্ন সময়ে সাবেক উপজেলা প্রকৌশলীদের সহযোগিতায় অনিয়মকৃত কিছু ফাইল ও নথিপত্র অফিস থেকে অপসারণ করেন। যা বিগত সিভিল অডিট চলাকালীন সময়ে ফাইলগুলো অডিট কমিটিকে দেখাতে পারেননি। 
 
জানামতে, ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অডিট কমিটি ১০০ এর অধিক আপত্তি প্রেরণ করেন যাহা তদন্তের আওতায় আনা প্রয়োজন। দীর্ঘ সময় একই কর্মস্থলে কর্মরত থাকায় তিনি বিভিন্ন সময়ে অত্র কার্যালয়ের উপজেলা প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীদের ভুয়া বিল ভাউচারে স্বাক্ষরের জন্য চাপ প্রয়োগ করেন ও স্বাক্ষর না করলে খারাপ আচরণ করেন। এছাড়াও মিলন হোসেন ২০ বছর ধরে একই কর্মস্থলে কর্মরত থাকায় মামলার বিবরণে এই কর্মচারিকে বদলী পূর্বক তদন্ত করার জন্যও অনুরোধ করা হয়। 
 
এ প্রসঙ্গে অভিযোগকারি ঠিকাদার রাশেদ খান মেনন বলেন, মামলা দায়েরের আড়াই মাস পেরিয়ে যাচ্ছে। কিন্তু মামলার কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ফলে তিনি হতাশ হয়ে পড়েছেন।  
 
জানতে চাইলে মিলন হোসেনের (বর্তমানে বগুড়ায় কর্মরত) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেননি। 
 
সাবেক ফুলছড়ি উপজেলা প্রকৌশলী (বর্তমানে ঢাকা এলজিইডির প্রধান কার্যালয়ে কর্মরত) ইমতিয়াজ আহমেদ ইমু মুঠোফোনে বলেন, দুদকে মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। এছাড়া তিনি দায়িত্ব পালনকালে কোনো

এমএসএম / জামান

জ্বালানি তেলের সংকটে বিপাকে জেলে, বরগুনায় মানববন্ধন

গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালা বিষয়ক আলোচনা সভা

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী ইশরাক

চাঁদপুরে দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হলো তিন মামলায়

জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীর স্বপ্ন: দীর্ঘদিনের দাবি মেটাতে মাঠে গাসিক প্রশাসক

সাবধান" ঝুঁকিপূর্ণ সেতু আতঙ্কিত চালক যাত্রী

সিংড়ার হাইটেক পার্ক পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী ইশরাক

কটিয়াদীতে মাদক সম্রাট সাইফুলসহ ৩ জনের আস্তানা গুঁড়িয়ে দিল অতিষ্ঠ যুবসমাজ

ভোলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোনে পুলিশের উদ্ধার

দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই: মঞ্জু

যুবসমাজকে বইমুখী করতে গ্রামে গন পাঠাগার উদ্বোধন

জারকিন ও ব্যারেলে জ্বালানি মজুদ রাখা অবস্থায় উদ্ধার ও জরিমানা