টাঙ্গাইলে পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি
পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইলে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাকাসসের টাঙ্গাইল জেলা শাখা। মঙ্গলবার (১ মার্চ) দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন কর্মচারীরা। কর্মবিরতির কারণে সেবাগ্রহীতারা দুর্ভোগে পড়েন।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন- বাকাসসের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী সুলতান মাহমুদ প্রমুখ।
এদিকে, জেলার ভূঞাপুরেও পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীরা। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউার অপারেটর মো. আলমগীর হোসেন, হিসাব সহকারী মো. শামীম হোসাইন, সার্টিফিকেট সহকারী খন্দকার সবুজ, ফটোকপি অপারেটর মো. বায়েজীদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অন্য কর্মচারীরাও কর্মবিরতিতে অংশ নেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’