ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়া চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ১১:৫৮
চট্টগ্রামের লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের নতুন সংযোজন 'লোহাগাড়া চক্ষু হাসপাতাল'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) রাতে পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিলের মাধ্যমে এর যাত্রা শুরু করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুহাদ্দিস মোহাম্মদ শাহ আলম। পরে দেশ ও জাতির কল্যাণ এবং হাসপাতালের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
লোহাগাড়া চক্ষু হাসপাতালের সেবাসমূহ হলো- দক্ষিণ চট্টগ্রামে সর্বপ্রথম ভিন্নধর্মী আধুনিক যন্ত্রপাতি দ্বারা স্বয়ংসম্পূর্ণ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা ও চিকিৎসার ব্যবস্থা, অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চোখ পরীক্ষা করে যথাযথ পাওয়ারী চশমা প্রদান, উন্নত কেবিনের সুব্যবস্থা, সরকারি বন্ধের দিনসহ চক্ষু ও জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা, হাসপাতালের অভ্যন্তরে সুলভমূল্যে ওষুধ ও ডাক্তারের পরামর্শমতে চশমার ব্যবস্থা, চক্ষু চিকিৎসা বা অপারেশনে অত্যাধুনিক মেশিন এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, চোখের সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা। ‍এছাড়া বিভিন্ন রংয়ের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।
 
লোহাগাড়া চক্ষু হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল বলেন, এলাকার চোখের সমস্যায় জর্জরিত রোগীদের কথা বিবেচনা করে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডায়াবেটিস রোগীর অন্যতম জটিলতা হচ্ছে চোখের জটিলতা। এই রোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন অংশের ক্ষতি হতে পারে। যেমন চোখের স্বচ্ছ আয়না (কর্নিয়া) ক্ষতি হতে পারে, চোখে গ্লুকোমা হতে পারে, চোখের পর্দার (রেটিনা) ক্ষতি হতে পারে।
 
তিনি ‍আরো বলেন, ডায়াবেটিস অন্ধত্বের একটি প্রধান কারণ। আপনার চোখের দৃষ্টি ভালো থাকলেও চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের পর্দায় রক্তক্ষরণ হতে পারে। তাই প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ে অতিসত্বর সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে অন্ধত্ব নিবারণ করা যায় এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগীর দৃষ্টিশক্তি ভালো থাকে। তাই আপনাদের চোখ ভালো রাখার লক্ষ্যে এবং দূর-দূরান্তে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে কষ্ট লাঘবের জন্য ‘লোহাগাড়া চক্ষু হাসপাতাল’ নামে স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল প্রতিষ্ঠা করেছি।
 
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের অধীনে ‘দৃষ্টি সেবা’ নামে স্বল্পপরিসরে চক্ষু সেবা দিয়ে আসছিল।
 
 

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি