হাজীগঞ্জে মন্দির ভাঙার ঘটনায় আটককৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় আটকদের পরিবার মানববন্ধন করেছে। বুধবার (২ মার্চ) সকালে আটকদের কয়েক শতাধিক পরিবারের সদস্য চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন। এ সময় আটক ব্যক্তিদের সন্তাদেরর কান্না এবং তাদের মায়েদের আর্তনাদে সেখানকার আকাশ ভারি হয়ে ওঠে।
মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন বলেন, মন্দির-পূজামণ্ডপে যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি করি। কিন্তু যারা নিরাপরাধ তাদের কেন আটক রাখা হয়েছে? পুলিশ শুধুমাত্র সিসিটিভির ফুটেজের ছবি দেখাতে তাদের জিজ্ঞাসাবাদ এবং অভিযুক্তদের চিনিয়ে দেয়ার কথা বলে থানায় নিয়ে যায়। অথচ ৫ মাস হয়ে গেলেও তাদের ছাড়া হয়নি। উল্টো তাদের বিরুদ্ধে ৪-৫টি করে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
ফাতেমা-তুজ-জোহরা নামে এক নারী বলেন, আমার স্বামী তানজিল হোসাইন বাজারে তরকারি বিক্রি করত। পুলিশ বলেছিল সিসিটিভিতে যাদের দেখা হয়েছে তাদের চিনিয়ে দেয়ার জন্য থানায় যেতে। এরপর ৫ মাস হলেও তাকে ছাড়া হয়নি।
তিনি আরো বলেন, একটি পরিবারের কর্মজীবী মানুষটি যদি পাঁচ মাস জেলে থাকে তাহলে সেই পরিবারের মানুষগুলো কী খেয়ে বাঁচে? আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি। দয়া করে আমাদের নিরীহ স্বামী-ভাইদের ছেড়ে দেয়া হোক।
পারভিন বেগম বলেন, আমার দুই ছেলে ইব্রাহিম ও গোলাম রাব্বী এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ছিল। তারা জেলে থাকায় পরীক্ষা দিতে পারেনি। আমি আমার নির্দোষ ছেলেদের মুক্তি চাই।
এমএসএম / জামান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
Link Copied