ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ৪:২০

‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস-২০২২ উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচানা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন