ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইউক্রেন রেজুলেশনে ভোটদানে বিরত বাংলাদেশ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৩-২০২২ সকাল ৯:৩৮

জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়ে আনীত রেজুলেশনে ভোট দানে বিরত থেকেছে বাংলাদেশ। ওই রেজুলেশনেটির পক্ষে ১৪১ ভোট, বিপক্ষে রাশিয়াসহ ৫টি দেশ এবং ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে।

গত মঙ্গলবার (১ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনে ভোট শেষে দেখা যায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ভোটদানে বিরত ছিল। অন্যদিকে নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ রেজুলেশনের পক্ষে ভোট দেয়। পূর্ব এশিয়ার মধ্যে চীন ভোটদানে বিরত থাকলেও জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পক্ষে ভোট দেয়।

সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা পরিষদে ভোটদানে বিরত থাকলেও সাধারণ পরিষদে পক্ষে ভোট দিয়েছে। প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমানও পক্ষে ভোট দেয়। রেজুলেশনে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। এই রেজুলেশন বাধ্যতামূলক না হলেও গোটা বিশ্বের দেশগুলো পরিস্থিতিকে কিভাবে দেখছে সেটির প্রতিফলন পাওয়া যায়।

এর আগে গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি রেজুলেশনে ভেটো ক্ষমতার অধিকারি রাশিয়া বিপক্ষে ভোট দিলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। পরবর্তীতে নিরাপত্তা পরিষদ থেকে এটি সাধারণ পরিষদে পাঠানো হয়। গত ৪০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদ থেকে আলোচনার জন্য একটি সমস্যা সাধারণ পরিষদে পাঠানো হয়েছে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী