ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ : জাতিসংঘ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৩-২০২২ দুপুর ১০:১২

জাতিসংঘ জানিয়েছে, প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এই ঢল গত সাত দিনের। গত বৃহস্পতিবার ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদক লুইস গুডাল বলেন, ২০১৫ সালের শরণার্থী সংকটে যুক্ত ছিল ১৩ লাখ মানুষ। ইউক্রেনে মাত্র এক সপ্তাহে সেই সংখ্যা পার করে যাচ্ছে।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ‘বন্দুক নীরব রাখার’ আহ্বান জানিয়েছেন, যাতে করে ইউক্রেনে এখনও থেকে যাওয়া লাখ লাখ মানুষকে ‘জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়’।

সংস্থাটির ধারণা, এই যুদ্ধে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে আর তাদের ত্রাণ প্রয়োজন।

ইউক্রেনের শরণার্থীরা মূলত পশ্চিম সীমান্তবর্তী দেশগুলোতে পালাচ্ছে। পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং মলডোভায় পালিয়েছে বেশিরভাগ ইউক্রেনীয় শরণার্থী।

জাতিসংঘ জানায়, গত মঙ্গলবার পর্যন্ত এসব দেশে ৮ লাখ ৩০ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করেছে। পোল্যান্ড গ্রহণ করে ৪ লাখ ৫৩ হাজার শরণার্থী। পোলিশ সরকার জানায় প্রতিদিন প্রায় ৫০ হাজার শরণার্থী প্রবেশ করছে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী