ইজি আইটি নামে এমএলএম কোম্পানি খুলে টাকা আত্মসাৎ করলো কুয়েটের শিক্ষক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের প্রফেসর গোলাম কাদের এবং মোঃ আলাউদ্দিন এসিটেন্ট টেকনিকাল অফিসার ইজিআইটি নামে অনলাইন এমএলএম কোম্পানি খুলে ৪৭ জনের কাছে থেকে হাতিয়ে নেয় ১২,২৪৪০০ টাকা।
বিভিন্ন ধরনের লোভ ও হালাল উপার্জনের মিথ্যা পদ্ধতি দেখিয়ে বোকা বানিয়ে এই ৪৭ জন ব্যতিত আরো অনেকের টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত দুই কর্মকর্তা। কুয়েটের ভাইস-চ্যান্সেলর এর নিকট অভিযোগ দিলে কোন ইতিবাচক ফলাফল মেলে নি।
সংশ্লিষ্ট সূত্রমতে জানা যায় , কুয়েটের অনেকের কর্মচারীর টাকাও হাতিয়ে নিয়েছেন এই দুই কর্মকর্তা। তবে তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খোলে নি কর্মচারীরা।মৌখিকভাবে বললেও ক্ষতির আশংকায় তারা লিখিত অভিযোগে সামিল হয় নি। অভিযোগ দায়ের করার কারনে ভুক্তভোগিদের দেখে নেওয়ার হুমকি ও মানহানি মামলা দেওয়ার হুমকি দিয়েছে গোলাম কাদের ও মোঃ আলাউদ্দিন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরের নিকট অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও তাদের ছেলেমেয়েগনরা লিখিত ভাবে বিষয়টি জানায় ৭-৮ মাস আগে। কিন্তু এখন অব্দি ভুক্তভোগিরা ঘুরে বেড়ালেও কোন সমাধান খুজে পায় নি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত