ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ-বিজিবি বৈঠক


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩-৩-২০২২ বিকাল ৫:১৪
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোচবিহার ১৬৯ রাণীনগর ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বাংলাদেশের ভেতরে সীমান্ত সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রংপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে থাকা বিএসএফের সাথে গত ৮ দিনে (এক সপ্তাহের মধ্যে) এটি দ্বিতীয় সভা। সীমান্ত সংক্রান্ত অপরাধপ্রবণতা কমানোর পাশাপাশি ভারতীয় বিএসএফের অবৈধ বাংলাদেশের সীমানায় প্রবেশ বন্ধে গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। 
 
বিজিবি জানায়, গতকাল বুধবার (২ মার্চ) দুপুর দুপুর দেড়টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন ককোয়াবাড়ি এলাকা সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব-পিলার হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ সীমান্ত সংক্রান্ত ব্যাটালিয়ন পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৬৯ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের কমাড্যান্ট শ্রী দিওয়াকর কুমার। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা ব্যাটালিয়ন-২-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ। 
 
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঘণ্টাব্যাপী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার হতে ২৫০ গজ ভারতের ভেতরে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অভ্যন্তরে চ্যাংরাবান্ধায় সীমান্ত সংক্রান্ত ব্যাটালিয়ন পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৮ দিনের মাথায় বুধবার (২ মার্চ) দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। উভয় সীমান্তরক্ষীদের সভায় বিএসএফ কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ বন্ধে জোর আলোচনা তুলে ধরা হয়। ভবিষ্যতে বিএসএফ যাতে সীমান্ত আইন মেনে চলে সে ব্যাপারে সজাগ থাকতে বলে বিজিবি। এছাড়াও সীমান্ত দিয়ে গরু পাচার রোধ, যে কোনো ধরননের হত্যা বন্ধ ও সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
 
এ সময় ১৬৯ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের ডেপুটি কমাড্যান্ট শ্রী ইশ নারায়ণ মিশরা ও ৫ বিএসএফ কোম্পানি কমান্ডারসহ বিএসএফের ৭ কর্মকর্তা এবং বাংলাদেশের পক্ষে ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা ব্যাটালিয়ন-২-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুদ্দিন এবং ও ৫ বিজিবির কোম্পানি কমান্ডারসহ ৭ জন সভায় অংশ নেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু