ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় বান্ধাবাড়ি ইউপি চেয়ারম্যানের তওবা করে ক্ষমা চাওয়ায় মানববন্ধন কর্মসূচী স্থগিত


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২২ দুপুর ১২:২৭
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোরকা-হিজাব নিষিদ্ধ করায় নিজ কৃতকমের্র জন্য তওবা করে ক্ষমা চেয়েছেন বান্ধাবাড়ী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার  মানিক । গত ২ মার্চ বুধবার  উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিশিষ্ট আলেম ওলামা ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে  তওবা পরে ক্ষমা প্রার্থনা করেন । এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, গোপালপুর ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবিরুল ইসলাম, হিরণ ইসলামিয়া মাদরাসার মুহতামিম সাফায়াত হোসেন, কাজুলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, মুফতি মাসউদুর রহমান, মাওলানা মোজাফ্ফার হোসেন, মাওলানা আনসার উদ্দিন, বান্ধাবাড়ী লোহারভিটা মাদরাসার মুহতামিম মাওলানা আ. জলিল, মাওলানা মেহেদী হাসান, মাওলানা মানজুরুল হক, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, ক্বারী বশির অহম্মেদ, উপজেলা মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। 
 
এর আগে  গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার বান্ধাবাড়ী জগৎবন্ধু পাবলিক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উদ্দেশে চেয়ারম্যান মিজানুর রহমান মানিক হাওয়াদার বলেন, বোরকা ও হিজাব পরে স্কুলে আসা যাবে না। ‍এ সময় তিনি নিজ হাতে ছাত্রীদের মাথা থেকে ব্যান্ড ও ক্লিপ খুলে নেন। বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হলে ধর্মপ্রিয় ইসলাম তৌহিদী জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন পালন  ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করেন ইসলাম প্রিয় তৌহিদী জনতা। পরে তৌহিদী জনতা  তাদের ঘোষণা কৃত কর্মসূচী স্থগিত করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান