জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া: ইউক্রেন
রুশ হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিভে গেলেও সেটি রুশ সেনারা দখলে নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
রয়টার্সের উদ্ধৃতি দিয়ে একটি স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।এর আগে ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে লাগা আগুন নেভানোর কথা জানায়।
স্থানীয় সময় শুক্রবার ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা দাবি করেন, রাশিয়া এ হামলা চালিয়েছে।
হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি চুল্লির একটিতে আগুন ধরে যায়। বিদ্যুৎকেন্দ্রটির মুখপাত্রের বরাতে বিবিসির প্রতিবেদনে এর আগে বলা হয়েছিল, রাশিয়ার হামলা অব্যাহত থাকায় আগুন নেভাতে কাজ করা যাচ্ছে না। এ অবস্থায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় বড় বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়।
জাপোরিঝঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনের এক-চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ হয় এটি থেকে।
এমএসএম / এমএসএম
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ