ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে সাহিত্য কণ্ঠ'র সভা ও কবি মিলন মেলা অনুষ্ঠিত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২২ বিকাল ৫:১১
টাঙ্গাইলের ভূঞাপুরে কবি মিলন মেলা ও টাঙ্গাইল থেকে প্রকাশিত সাহিত্য নির্ভর পত্রিকা মাসিক সাহিত্য কণ্ঠের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সাহিত্য কণ্ঠের সম্পাদক কবি আযাদ কামালের সভাপতিত্বে কবি ও গবেষক মামুন তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহম্মেদ।
 
এছাড়াও আরও বক্তব্য রাখেন- লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, ছড়াকার ও চিত্রশিল্পী শাজু রহমান, এসএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
 
এসময় উপস্থিত ছিলেন- কবি ও ছড়াকার জয়নুল জমসের, সাহিত্যকন্ঠের নির্বাহী সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, কবি সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, অভিজিৎ ঘোষ, কামরান পারভেজ ইভান প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার