গাইবান্ধায় যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের এই উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে রুখে দিতে বিএনপি-জামায়াত একদিকে যেমন বিদেশে দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে, তেমনি দেশের অভ্যন্তরে দেশ ধ্বংসের অভিপ্রায়ে চালাচ্ছে বিভিন্ন অপতৎপরতা।
বক্তারা আরো বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও যে কোনো ষড়যন্ত্র কঠোরহস্তে দমন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার সাইদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজীবসহ অন্য নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied