শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইকোনোমিক্স প্রিমিয়ার লিগ শুরু
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘ইকোনোমিক্স প্রিমিয়ার লিগ ২০২২’ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে যুক্ত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম। এ সময় তিনি বলেন, ইকোনোমিক্স প্রিমিয়ার লিগ বিশ্ববিদ্যালয়ে যে নতুন ধারা, নতুন আনন্দ সৃষ্টি করেছে, তা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি এবং সহমর্মিতা সৃষ্টি করবে। তিনি চূড়ান্ত পর্বের ম্যাচগুলো মাঠে উপস্থিত থেকে উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. মো. ফখরুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন