ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৪:২১

দেশের সর্ববৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা ২৩৪/১ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে ঢাকা মহানগরীর এক কর্মিসভা সংগঠনের নবনির্বাচিত সভাপতি এমএ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. সেলিম ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি আব্দুল কাদের, অতিরিক্ত মহাসচিব মনির আহমেদ, মোজাম্মেল হক, মো. আজিম, সহ-সভাপতি আম্বিয়া বেগম পলি, মো. মোজাফ্ফর হোসেন বাবুল, মো. শামসুল হক সুজন, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবকে সভাপতি আব্দুল জব্বার, ঢাকা শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল আকন, ব্যানবেইজ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মো. জাকির হোসেন, সদস্য সচিব অহিদুর রহমান, সভাপতি মো. কাবুল মোল্লা, এসএম জাহাঙ্গীর আলম, যুগ্ম-মহাসচিব লোকমান হোসেন, মো. মনিরুল ইসলাম, আলী আহাম্মদ, সাংগঠনকি সচিব মনির হোসেন, খন্দকার আক্কাস, মো. মোক্তার হোসেন, সহ-সাংগঠনিক সচিব শিকদার মাহবুব হোসেন, তোফাজ্জল হোসেন নাজির, মো. মরণ চাঁন, আবুল কালাম আজাদ, আলী মর্তুজা, মো. হাফিজুল্লাহ, সহ-অর্থ সচিব মো. কামরুল হাসান, প্রচার সচিব আ. জব্বার, মহিলা বিষয়ক সচিব ঝিনুক খন্দকার, কার্যনির্বাহী সদস্য মো. মামুন মোল্লা, মো. শামসুদ্দিন, বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, রাজিয়া সুলতানা, মো. জয়নাল আবেদীনসহ ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শতাধিক নেত‍া।

সভায় বক্তগণ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্নআয়ের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। তাই অবিলম্বে ৪০% মহার্ঘ্য ভাতা প্রদান, নবম জাতীয় বেতন কমিশন গঠন করে বেতন বৈষম্য দূরীকরণার্থে ১.৫ হারে বেতন স্কেল নির্ধারণকরণ, সচিবালয়ের ন্যায় সারাদেশে কর্মচারীদের পদবী পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, পুলিশের ন্যায় রেশন প্রদান, পূর্বের ন্যায় শতভাগ পেনশন চালুকরণ, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পোশাকের টাকা বেতনের সাথে প্রদান, নিয়োগের ক্ষেত্রে রেল অধিদপ্তরের ন্যায় ৪০% পোষ্য কোটা সংরক্ষণ রাখা এবং সুদমুক্ত গৃহঋণ প্রদানসহ সংগঠনের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

দাবিসমূহ আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না করলে সংগঠনের জাতীয় প্রতিনিধি সভার মাধ্যমে দাবি আদায়ে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে জানান নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব