ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে ৮ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৪:৩০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং কেশবপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রকল্পের সার্বিক কর্মকাণ্ড পরিদর্শন করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

জানা যায়, প্রতিটি বীর নিবাসের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এরই মধ্যে কাজের টেন্ডার সম্পন্ন করে যশোরের মেসার্স এসএস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজের দায়িত্ব বুঝে নিয়েছে। 

যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কেশবপুরের বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম আরাফাত হোসেন বলেন, সম্প্রতি কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদার বীর নিবাস তৈরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্যদিয়েই কাজ শুরু করা হয়েছে।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক