ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৫-৩-২০২২ রাত ৯:২১
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্ট ২০২২-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকেল ৩টায় কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মো. রফিকুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
 
সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব দৈনিক মানবজমিন কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক মীর ও শমসেরনগর আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন। 
 
খেলায় সবুজ বাংলা স্পোটিং ক্লাব রাজনগর ৩-১ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সবুজবাংলা স্পোর্টিং ক্লাবের খেলোয়ার নাঈম আহমেদ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় আতশবাজি ফোটানো হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান