রুশ হামলায় ইউক্রেনে ৩৫১ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ
ইউক্রেনে রুশ সেনাদের হামলায় এ পর্যন্ত ৩৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০৭ জন। স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) জাতিসংঘের একটি পর্যবেক্ষণ মিশন এ তথ্য জানিয়েছে।
হতাহতদের বেশির ভাগই গোলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনে তুমুল লড়াই চলছে এমন অনেক এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। এছাড়া হাতে আসা অনেক তথ্যের বস্তুনিষ্ঠতাও এখনও নিশ্চিত নয়। সংস্থাটি বলেছে, হতাহত সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে।
এদিকে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে মানবিক সংকট তৈরি হয়েছে। হামলার দশম দিনে শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহর মারিউপোল ও ভলনোভাখায় পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যদিও তা পুরোপুরি কার্যকর হয়নি। এরই মধ্যে অন্য শহরগুলোতে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।
গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর–পশ্চিমের শহর ইরপিন, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, উত্তরাঞ্চলীয় চেরনিহিভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে হামলা হয়েছে।
এসব শহর ঘিরে রেখেছেন রুশ সেনারা। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলেইভের দিকে এগোচ্ছে রুশ বাহিনী। শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে দক্ষিণের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসা দখলের দিকে এগিয়ে যাবে তারা।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ