রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, খাতুন এলাকায় অবস্থিত সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় দুই থেকে তিন হাজার শ্রমিক কাজ করেন। শনিবার রাত ৯টার দিকে কারখানার নিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে আগুন আগুন করে চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় সংসদ এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগুন নেভাতে সহায়তা শুরু করেন।
ডেমরা, কাঞ্চন, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়। রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানায় থাকা পোশাকসহ পোশাক তৈরির কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মেশিনারিজও পুড়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শায়েদ জানান, সময়মতো স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে না পারলে আশপাশে ছড়িয়ে আরো বড় ধরনের ঘটনা ঘটত।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বলা যাবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied