মার্কেটে এসে নিখোঁজ নাসরিন
মার্কেটে এসে নিখোঁজ হয়েছেন নাসরিন (৩৫) নামে এক নারী। গত ১ মার্চ রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে এসে নাসরিন আর বাড়িতে ফেরেননি বলে জানিয়েছেন তার মা লতিফা বেগম। অনেক খাঁজাুঁজির পর তাকে না পেয়ে অবশেষে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
লতিফা বেগম জানান, ১ মার্চ বেলা ১১টায় ভুলতা গাউছিয়া মার্কেটে যায় নাসরিন। পরে আর বাসায় ফেরেনি। নাসরিন কিছুটা প্রতিবন্ধী হলেও নাম-ঠিকানা সবই বলতে পারে।
তিনি আরো জানান, নাসরিন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মাইঝচর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। বর্তমানে তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকার কেরামবোর্ড মোড়ের মাসুদ সিকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। নাসরিনের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।
নিখোঁজ নাসরিনকে না পেয়ে গোটা পরিবার পাগলপ্রায়। পরিবারের একমাত্র উপার্জনদাতা নাসরিনের বাবা পেশায় একজন বাদাম বিক্রেতা হওয়ায় তার ০১৭৩০২৪৮৫৫৭ মোবাইল নাম্বার ও ছবি দিয়ে তাকে খুঁজে পেতে মানুষের সহযোগিতা চেয়ে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত