ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন শেখ মাহাবুবুর রহমান
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মাহাবুবুর রহমান। রোববার (৬ মার্চ) ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
সভায় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম। তিনি বলেন, ম্যানেজিং কমিটির ৯ সদস্য শেখ মাহাবুবুর রহমানকে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে শেখ মাহাবুবুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়।
সভাপতি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী দুই বছর ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেল বলে জানান প্রিসাইডিং অফিসার মাহাফুজা বেগম।
নবনির্বাচিত সভাপতি শেখ মাহাবুবুর রহমান বলেন, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এ যাত্রা। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২