হেরোইন কেনা-বেচার দায়ে গাইবান্ধায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড
হেরোইন কেনা-বেচার দায়ে গাইবান্ধায় জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বলাহার গ্রামে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বস্তাপট্টির এক দোকানে হেরোইন কেনা-বেচার সময় জহুরুলকে হাতেনাতে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ সময় জহুরুলের পরনের লুঙ্গির কোচা থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ। এরপর পুলিশ ২০১৯ সালের ২ জুন এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। এছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় বলে জানান তিনি।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied