অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিউ একাডেমি স্কুলের সামনে থেকে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমিকে তুলে নেয়ার প্রতিবাদ ও উদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তার সহপাঠী ছাত্রীরা। অপহৃত ওই ছাত্রীর সন্ধান ও উদ্ধারের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে তারা সেখানে অবস্থান নেন। অবস্থানরত শিক্ষার্থীদের অভিযোগ, অপহৃত ওই ছাত্রীকে তুলে নেয়ার পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখনো সন্ধান জানাতে পারেনি।
রোববার (৬ মার্চ) সকালে শহরের কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন ছাত্রীরা।
প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন জানান, শনিবার বিকেলে প্রমি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছলে আগে থেকে সেখানে ওতপেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরো কয়েকজন প্রমিকে জোরর্পূবক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই সময় প্রমি চিৎকার করেছে। কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি এখনো জানি না আমার মেয়ে কোন জায়গায়, কী অবস্থায় আছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার অনুরোধ, আমার মেয়ে যেন অক্ষতভাবে ফিরে আসে। আপনারা সহযোগিতা করেন, মেয়েটাকে যেন জীবিত পাই, যেন উধাও না হয়ে যায়। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।
সানজানা ইসলাম ওহি নামে প্রমির এক সহপাঠী বলেন, প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমার সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপরহরণ করে নিয়ে গেছে, আমরা তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তার যেন কোনো ক্ষতি না হয়। আমরা তার উদ্ধার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।
ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এমএসএম / জামান
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!