মুরাদনগরে বিপুল পরিমাণ গাজাঁসহ দুই নারী আটক
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১০ কেজি গাজাঁসহ দুই নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৬ মার্চ) দুপুর ১টার দিকে মুরাদনগর উপজেলা খাদ্যগুদামের সামনে কোম্পনীগঞ্জ-মুরাদনগর সড়ক থেকে তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত নারী মাদক পাচারকারী সদস্যরা হলো- টাঙ্গাইলের কালিহাতী থানার শরাতলা গ্রামের মৃত রেজাউলের স্ত্রী আয়েশা খাতুন (৫০) এবং রফিক মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক দিয়ে মুরাদনগর সদর হয়ে একটি মাদকের চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আবু হেনা মোস্তফা রেজার নেতৃত্বে একদল পুলিশ উপজেলা খাদ্যগুদামের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কটিতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় দুই নারী সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিল। দাঁড়িয়ে থাকা নারীদের পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশিকালে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, আটককৃত মহিলাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১৯(খ) ধারায় মামলা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Link Copied