ভূঞাপুরে চক্ষু চিকিৎসা সেবার প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক চক্ষু পরিচর্যা ও চিকিৎসা সেবামূলক কার্যক্রমের প্রচার-প্রচারণার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ গ্লোবাল) নামে একটি আন্তর্জাতিক এবং বেসরকারি গবেষণা ও সেবাধর্মী প্রতিষ্ঠান।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ।
বক্তব্য রাখেন- ভূঞাপুর চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাছান মামুন, ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, সাংবাদকর্মী ফরমান শেখ, সিএসএফ গ্লোবালের অ্যাডভোকেসি সাসটেইনেটিলিটপ অফিসার সুলতানা চিশ্তী, প্রোগাম অফিসার রিসাদ সুলতানা, ভূঞাপুর দৃষ্টি কেন্দ্রের অপ্টোমেট্রিস্ট আইয়ুব খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে স্বাগত বক্তব্য রাখেন সিএসএফসের অ্যাডমিন ফাইনাল অফিসার মাহাতাবুর রহমান। জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সদস্যরা কর্মশালায় অংশ নেন। কর্মশালায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবাসহ শূন্য থেকে ১৮ বছর বয়সীদের স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন বক্তারা।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied