সুন্দরগঞ্জে পেনশনের টাকা ছিনতাই
গাইবান্ধার সুন্দরগঞ্জে পেনশনের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখার অভ্যন্তরে এঘটনা ঘটে। ঘটনাস্থল সূত্রে জানা গেছে, উপজেলার ফলগাছা (শিমুলতলী) গ্রামের অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মৃত আব্দুল লতিফ আকন্দের স্ত্রী মোছাঃ ছালেহা বেওয়া সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখা হতে পারিবারিক পেনশনের ১৮ হাজার টাকা উত্তোলন করে ওয়েটিং রুমে তার পুত্রবধূর জন্য অপেক্ষা করছিলেন। ওয়েটিং রুমে আগে থেকে বসে থাকা ছিনতাইকারী টাকাটা ঠিক আছে কিনা তা গণনা করার জন্য ছালেহার হাত থেকে উত্তোলিত টাকা নিয়ে কৌশলে দ্রুত সটকে পড়েন। এঘটনায় ছালেহা বেওয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক জ্যোতিময় বর্মণ টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় পেনশনভোগী ছালেহাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান ছালেহা বেওয়ার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল