নিষেধাজ্ঞা মানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা : পুতিন
ইউক্রেনে সেনা অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা মানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি প্রশিক্ষণকেন্দ্রে রোববার বিমানবালাদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পুতিন এই হুঁশিয়ারি দেন।
এ সময় পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে পুতিন বলেন, ‘চলমান অভিযানের মধ্যে ইউক্রেনে যদি পশ্চিমারা নো ফ্লাই জোন ঘোষণা করে, তাহলে সেই উদ্যোগকে সশস্ত্র সংঘাতে অংশ নেওয়া হিসেবে বিবেচনা করবে রাশিয়া।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর নির্দেশ দেন পুতিন। এরপর থেকে রুশ সেনারা ইউক্রেনের কয়েকটি শহর, বন্দর, পারমাণবিক স্থাপনা দখলে নিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল সেনাবহর। এর প্রতিবাদে রাশিয়ার ব্যবসা–বাণিজ্য, লেনদেন, ক্রীড়া, প্রযুক্তি, বিনোদনসহ বিভিন্ন খাতে পশ্চিমাদের ধারাবাহিক নিষেধাজ্ঞায় চাপে পড়েছে রাশিয়া ও দেশটির অর্থনীতি।
এ পরিস্থিতিতে শনিবার দেওয়া বক্তব্যে পুতিন বলেছেন, ইউক্রেনে রুশভাষীদের রক্ষার জন্য তিনি দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্র করা। দেশটি থেকে নাৎসিপন্থীদের বিতাড়িত করা। ইউক্রেনে সামরিক হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে পুতিন এর আগেও একই কথা বলেছিলেন।
অভিযান শুরুর পর ধারণা করা হচ্ছিল, কয়েক দিনের মধ্য রুশ সেনাদের হাতে কিয়েভের পতন ঘটতে পারে। তবে এমনটা হয়নি। এর ফলে পশ্চিমা সমর বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ইউক্রেনে প্রত্যাশা অনুযায়ী সফল হতে পারেনি রুশ বাহিনী। এমন মতের সমালোচনা করে পুতিন বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই, আমাদের সেনারা সব লক্ষ্য পূরণ করতে পারবে। প্রশিক্ষিত সেনারা অভিযানে অংশ নিয়েছেন। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছে।’
গুঞ্জন ছড়িয়েছে, ইউক্রেন পরিস্থিতিকে ঘিরে রাশিয়ায় জরুরি অবস্থা কিংবা সামরিক আইন জারি করতে চলেছেন পুতিন। এমন গুঞ্জন নাকচ করে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বাইরে থেকে বড় ধরনের আক্রমণের সম্ভাবনা থাকলে জরুরি অবস্থা জারি করা হয়। রাশিয়া এখন তেমন আশঙ্কার মুখে নেই। তাই রাশিয়ায় জরুরি অবস্থা কিংবা সামরিক আইন জারির পরিকল্পনা রুশ সরকারের নেই।’
জামান / জামান
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি
ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক
ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প