ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষকের কাণ্ড


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১১:৩২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীকে পিটিয়ে মারাত্মক আহত করেছেন প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষক। ঘটনাটি ঘটেছে উপজেলার পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ে। আহত শিক্ষার্থী মসিউর রহমান ফকির ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
 
ওই ছাত্র জানায়, গতকাল সে ক্লাসরুমের সামনে দা‍ঁড়িয়েছিল। তখন তাদের সহপাঠী কিছু ছাত্রী পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে বলে সরে দাঁড়া। এ সময় মসিউর ছাত্রীদের বলে পাশে অনেক জায়গা আছে সেখান দিয়ে যেতে পারিস না? এতে ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে লাইব্রেরিতে ডেকে নিয়ে প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাড়ৈ এবং ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমান  তাকে বেদমভাবে বেত দিয়ে পিটিয়ে আহত করেন। 
 
আহত শিক্ষার্থী মসিউর রহমান ফকির আরো জানায়, এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে ড্রাগের মামলা দিয়ে পুলিশের নিকট তুলে দেব বলে জানান প্রধান শিক্ষক। এছাড়াও তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দেন প্রধান শিক্ষক। ওই শিক্ষার্থী আরো জানায়, তাকে দুই মাস আগেও একবার বিনা অপরাধে মারধর করেন প্রধান শ্ক্ষিক।
 
এ ঘটনায় শিক্ষার্থীর পিতা মকফার উদ্দিন ফকির বাদী হয়ে প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাড়ৈ ও ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমানকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি (তদন্ত)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীকে মারপিট করা হয়েছে। স্থানীয়রা মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান