ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইউক্রেনে হামলা বন্ধে পুতিনের ২ শর্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২২ দুপুর ১১:৩৫

ইউক্রেনে হামলা বন্ধে দুটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ থামাতে থানীয় সময় রোববার (৬ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে এ শর্তের কথা জানান পুতিন। ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কোর দাবি মেনে নিলে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করলেই কেবল রাশিয়া পিছু হটতে পারে। এছাড়া এই যুদ্ধ থামবে না। এরদোগানকে ফোনে এমনটাই জানিয়েছেন পুতিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়া এতে সাড়া দেয়নি। দুই দফা শান্তি আলোচনা হলেও তেমন আশানুরূপ ফল পায়নি কিয়েভ।

রাশিয়া জোর দিয়ে বলেছে, ইউক্রেনের স্থল, আকাশ ও সমুদ্র পথে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। এই আক্রমণ নির্দিষ্ট পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে বলেও জানান পুতিন। যদিও পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী সামরিক অভিযান চালাতে ব্যর্থ হয়েছে রুশ সেনারা।

ক্রেমলিন জানায়, যুদ্ধ ঠেকাতে ইউক্রেনকে আরও গঠনমূলক আলোচনায় অংশ নিতে বলেছেন ভ্লাদিমির পুতিন।

এরদোগানের কার্যালয় জানিয়েছে, চলমান যুদ্ধ থামাতে আলোচনায় রাশিয়ার কাছে আবেদন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি করার বিষয়টিও তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে ‘মানবিক করিডর’ দেওয়ার জন্যও অনুরোধ করেছেন।

এর আগে শনিবার তুরস্কের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না তুরস্ক। তাই অবিলম্বে এই যুদ্ধ বন্ধ থামাতে চায় ইস্তাবুল। এ জন্যই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছেন এরদোগান।

যদিও এই যুদ্ধ এখনই থামছে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে বলে জানিয়েছেন।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী