ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি পাগলা কুকুরের কামড়ে তিন গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন আহত হয়েছে। এছাড়া ৪টি গরু ও বেশ কয়েকটি ছাগলকেও কামড়ে আহত করেছে পাগলা কুকুরটি। গতকাল রোববার ও আজ সোমবার (৭ মার্চ) দিনব্যাপী উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর, সাফলকুড়া ও চরঅলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ভাদুরীরচর মসজিদ থেকে মাইকিং করে পাগলা কুকুরটিকে মেরে ফেলে ক্ষুদ্ধ জনতা।
আহতরা হলো- সালমান (৬), আল আমিন (৭), লাবিব (৬), হামেলা বেগম (৫৫), লাইলী বেগম (৬০), শাহজাহান (৬০) এবং ফরিদ (৬০)। বাকিদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিন ধরে কুকুটির কারণে মানুষ আতঙ্কিত। যখন-তখন তেড়ে এসে কামড়াতে। গত দুদিনে কমপক্ষে ১০ থেকে ১২ জনকে কামড়ায়। পরে সোমবার সকালে মসজিদের মাইক দিয়ে মাইকিং করে গ্রামের লোকজন জড়ো হয়ে পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
আহত লাইলী বেগম বলেন, সোমবার সকালে রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ করে পেছন থেকে ওই পাগলা কুকুরটি আমার পায়ে কামড়ে দেয়। পরে হাসপাতালে গেলে ডাক্তার বলেন ভ্যাকসিন নেই। পরে হাসপাতালের পাশের একটি ফার্মেসি থেকে ৪৬০ টাকায় ভ্যাকসিন কিনে নেই।
এ ঘটনায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, কুকুরের কামড়ে আহত লোকজন চিকিৎসা নিতে এসেছিল। আল-আমিন নামে একটি শিশু আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ভূঞাপুর হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাকিদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের জন্য বলা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’