ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিষেধাজ্ঞার জবাবে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ১০:৫০

রাশিয়ার তেলের ওপর পশ্চিমা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা আসলে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।

ইউরোপেীয় ইউনিয়ন (ইইউ) তার চাহিদার মোট গ্যাসের প্রায় ৪০ শতাংশ এবং মোট তেলের ৩০ শতাংশ পেয়ে থাকে শুধু রাশিয়ার কাছ থেকেই। পশ্চিমা নিষেধাজ্ঞা বা কোনো কারণে রাশিয়ার এই তেল-গ্যাস সরবরাহ বন্ধ বা ব্যাহত হলে ইউরোপের দেশগুলোর সামনে এর কোনো বিকল্প খুঁজে বের করা প্রায় অসাধ্য হবে।

আলেক্সান্ডার নোভাককে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার তেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হলে রাশিয়া বিশ্ববাজারে বিপর্যয়কর এক পরিণতি ডেকে আনবে। প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম তখন ৩০০ মার্কিন ডলারেরও দ্বিগুণ হতে পারে।

ইউক্রেনে রুশ বাহিনীর হামলার পর থেকেই পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে রাশিয়ার ওপর। সেই ধারাবাহিকতায় এবার রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে এমন তথ্য জানা যায়। এই খবরের পরই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বিগত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১৩৯ মার্কিন ডলারে দাঁড়ায়।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে এবার তার পাল্টা জবাবে হুঁশিয়ারি দিয়ে রুশ উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার তেল সরবরাহ ব্যাহত হলে ইউরোপীয় বাজারে দ্রুত রাশিয়ার তেলের বিকল্প খুঁজে পাবে না কেউ। এটি (রাশিয়ার তেলের বিকল্প) খুঁজে পেতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে এবং খুঁজে পেলেও ইউরোপীয় ক্রেতাদের জন্য অনেক ব্যয়বহুলও হবে সেই তেল। নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত নেয়া হলে শেষ পর্যন্ত ইউরোপীয় দেশগুলোর জন্যই সবচেয়ে বেশি ক্ষতি হবে।

এদিকে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে আলোচনা করলেও জার্মানি ও নেদারল্যান্ডস প্রথমেই এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী