ডেমরায় মোবাইলে ডেকে নিয়ে যুবতীকে গণধর্ষণ
রাজধানীর ডেমরায় এলাকার স্টাফ কোয়ার্টার এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ মার্চ) রাত ১১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ওই যুবতী জানান, সোমবার বিকেল ৩টার দিকে আমার দূর সম্পর্কের চাচাতো ভাই তামজিদ হোসেন আদর আমাকে মোবাইল ফোনে ডেকে ডেমরা স্টাফ কোয়ার্টারে নিয়ে যায়। সেখানে অজ্ঞাত বাসায় নিয়ে তামজিদ তার তিন বন্ধুসহ আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তারা আমাকে রেখে চলে যায়। তামজিদ হোসেন আদরের সঙ্গে যারা ছিল তাদের একজনের নাম সুজন। বাকি দুজনের নাম জানি না।
ভুক্তভোগী আরো জানান, ওখান থেকে বের হয়ে আমি এক পথচারী লিপি আক্তারের সাহায্য নিয়ে ঢাকা মেডিকেলে আসি। পরে ওসিসিতে ভর্তি হই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বিষয়টি ডেমরা থানাকে অবগত করা হয়েছে।
জামান / জামান
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ
উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার
রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র্যালি
পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার
বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সুন্নী ওলামা মশায়েখ পরিষদের অভিনন্দন