ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ১২:৩৯

রাজধানীর উত্তরার দক্ষিণখানের কলেজ রোড এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৭ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মনিরা বেগম (৩৬), মো. সাকিব (২৬) ও মো. জসিম (৪০)।

দগ্ধ নারী মনিরার স্বামী আনোয়ার হোসেন জানান, আমাদের বাসায় গ্যাসের বড় সিলিন্ডার থেকে পাঁচতলায় পাইপ দিয়ে লাইন দেয়া হয়েছে। জেএমআই কোম্পানির লোকেরা গ্যাস সিলিন্ডার লাগিয়ে লাইন চেক করতে আসেন। পরে চুলায় আগুন জ্বালানোমাত্রই বিস্ফোরণ ঘটে। এতে আমার স্ত্রী মনিরা বেগম ও জেএমআই কোম্পানির সদস্য সাকিব ও জসিম দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, দক্ষিণখান থেকে দগ্ধ অবস্থায় এক নারীসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব