বাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে কয়রায় মিছিল-সমাবেশ
আগামী ৩০ মার্চ খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার দাবিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এর আগে গতকাল সোমবার একই দাবিতে উপজেলা সদরে মিছিল সমাবেশ করেন উপজেলা শ্রমিকলীগ। সমাবেশে নেতৃবৃন্দরা উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, ক্লিন ইমেজ খ্যাত পরীক্ষিত কর্মীবান্ধব তরুণ এ জনপ্রতিনিধি কে আগামী ৩০ মার্চ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে এস এম বাহারুল ইসলাম মুঠো ফোনে জানান, তারুণ্যর শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চাই। আসন্ন সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনের মাধ্যমে ভোটাররা আগামী ৩ বছরের জন্য তৈরি করবেন একটি গঠনমূলক ও সমৃদ্ধ নেতৃত্ব। যে নেতৃত্ব আগামী ৩ বছর দলসহ সকল ভালো কিছু করবে। উপজেলার উন্নয়নে ভূমিকা রাখবে। সে হিসেবে দলের শুভাকাংখিদের ইচ্ছায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী হচ্ছি। আশা করছি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে অতীতের মতোই এখানকার জনমানুষের সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’