উদ্দীপন পিরোজপুরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন
আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে উদ্দীপন পিরোজপুরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল- র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, শ্রেষ্ঠ গ্রাহক ও নারী উদ্যোক্তাকে অ্যাওর্য়াড প্রদান, ফ্রি স্বাস্থ্য ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্দীপন পিরোজপুর শিশু ও যুব ক্লাবের সদস্য সুমাইয়া আক্তার তন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, উপ-পরিচালক, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, পিরোজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. মিজানুর রহমান, জোন ব্যবস্থপক, পিরোজপুর জোন, কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, পিরোজপুর অঞ্চল।
বক্তব্য রাখেন- মোছা. নাজমা বেগম, সিনিয়র প্রশিক্ষক, পিরোজপুর, সামাজিক প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. আবু রাইহান, হেলথ্ প্রোগ্রামের স্বাস্থ্য সহকারী পূজা মিস্ত্রী, সদর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান।
অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন- উদ্দীপন পিরোজপুর জোনের গ্রাহকদের শ্রেষ্ঠ তিনজন নারী উদ্যোক্তা মোছা. সাহিদা বেগম, পিরোজপুর সদর, সুরাইয়া বেগম ও শরিফা বেগম, বাগেরহাট।
ক্লাব সহায়ক অমিত বিশ্বাসের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- জোনাল হিসাবরক্ষক নাজমুল হক, আইটি অফিসার মোখলেছুর রহমানসহ উদ্দীপন পিরোজপুর সদর শাখার সকল কর্মকর্তা-কর্মচারী, উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরের সদস্য ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী দিবসটি পালন করা হলেও নারী জাতি সহিংসতা ও নির্যাতন থেকে আজও মুক্তি পায়নি। বিশেষ করে অর্থনৈতিকভাবে নারীরা অনেক পিছিয়ে আছে। জেন্ডার সমতা রক্ষা করতে হলে সামাজিক, রাজনৈতিক বৈষম্য দূরকরণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও নারীদের স্বাবলম্বী হতে হবে। নারীর প্রতি সকল বৈষম্য রোধ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য উদ্দীপন ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে পিরোজপুর জোনের শ্রেষ্ঠ তিনজন নারী উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত