ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ৩:৬

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ১১ টার দিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালী বের করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে র‍্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ অধ্যপক রফিকুর রহমান। স্কাউট সম্পাদক শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থতিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শাহিন আহমেদ, উপজেলা পুষ্টি কর্মকর্তা মোয়াজ্জিম হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুম ভূইয়া, ফ্যাশন ডিজাইনার প্রশিক্ষনার্থী নুসরাত কবির বুলী। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিউটি ফ্যাশন প্রশিক্ষনার্থী ফারজানা আক্তার। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান