আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মধুখালীতে র্যালি-আলোচনা
‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা‘ স্লোগান এবং টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য‘ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা আওয়ামী লীগ ও মধুখালী মহিলা পরিষদের আয়োজনে ভিন্ন ভিন্ন ভেন্যুতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু করে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।
র্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’-এর ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, উপজেলা মেডিকেল অফিসার ডা. অন্তরা ঘোষ, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা অলোকা সেন, মধুখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ।
সকালে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে পৌর সদরে অবস্থিত রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লাভলী পারভীন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সামসুন্নাহার নেহার, তুরিন শাহরিযার, পৌর কাউন্সিলর রেহেনা আলমীর প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আধুনিক মিলনায়তন সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে র্যালি শেষ হয়। বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে র্যালি পরবর্তী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে সাংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের মিলি ইসলাম, প্রীতি কণা ভাদুরী, খন্দকার রুবিনাস প্রমুখ।
র্যালী ও আলোচনা পরবর্তী ভিন্ন ভিন্ন ভেন্যুতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা