ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

খুলনার পাইকগাছায় চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৮-৩-২০২২ বিকাল ৫:৭

খুলনার পাইকগাছায় চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সুখেন সর্দার (৫৫)। তিনি উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চক গ্রামের মৃত গোষ্ট সর্দারের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্য নিশ্চিত জেনে ঘেরের পা‌নি‌তে ফে‌লে দ্রুত সেখান থেকে চলে যায়।

এ সময় পানিতে ভারী কিছু ফেলার শব্দ ও কোপানোর যন্ত্রণায় কাতর সুকেন্দ্রর গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ‍এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, কে বা কারা কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি। 

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার