সুন্দরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ী ও ভেকু মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, উপজেলার প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলার বিভিন্ন স্থানে পুকুর খননের নাম করে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে রাতের অন্ধকারে কাকড়া ও ট্রলিতে ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল। সোমবার (৭ মার্চ) খবর পেয়ে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসানের নেতৃত্বে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানবাড়ী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় ভেকু মেশিনটি আটক করা হয়। পরে জমির মালিক সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামের ভাই ও ফরিদ মিয়ার ছেলে আইয়ুব আলীকে (৩২) এক লাখ টাকা, মৃত আ. কুদ্দুসের ছেলে মতিয়ার রহমানকে (৩৫) পঞ্চাশ হাজার এবং ভেকু মালিক কঞ্জিবাড়ীর মৃত রবীন্দ্রনাথের ছেলে গোবিন্দনাথকে (৩৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আল হাসান বলেন, পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কাটা ও মাটি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ী ও ভেকু মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied