ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ১১:১৭

রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিশোধ হিসেবে মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার তেল ও অন্যান্য জ্বালানি আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। তেলের পাশাপাশি যুক্তরাষ্ট্রে রাশিয়ার গ্যাস ও কয়লা আমদানিতেও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ পুতিনের নেতৃত্বের প্রতি আরেকটি জোরালো আঘাত হানবে।

বিশ্বের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া। ইউক্রেনে হামলায় বৈশ্বিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে দেশটি। এবার সেই নিষেধাজ্ঞায় জ্বালানি রফতানি খাতও যুক্ত হলো।

মঙ্গলবার বাইডেনের ঘোষণার আগেই রাশিয়া সতর্ক করেছে, তেল নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমারা সামনে অগ্রসর হলে জার্মানিতে নিজেদের মূল গ্যাস পাইপলাইন বন্ধ করে দেয়া হতে পারে। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

তিনি বলেন, রাশিয়ার তেল প্রত্যাখ্যান বিশ্ববাজারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এতে তেলের দাম দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ৩০০ ডলারে পৌঁছাতে পারে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী