শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ১০ কক্ষ পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ির ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের মাওনা সিএনজি পাম্পসংলগ্ন এনামুল সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনেন।
বাড়ির মালিক এনামুল সরকার জানান, তার ভাড়া ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরো ৯টি কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে মাওনা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির ১০টি কক্ষ পুড়ে যায়। পুড়ে যাওয়া ওই সব কক্ষে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘটনার সময় তারা কারখানায় কাজে থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে কেউ হতাআহত হননি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জামান / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী