রংপুরে যাওয়ার পথে যমজ শিশু জন্ম দিল প্রসূতি
সিজারের জন্য রংপুরে নিয়ে যাওয়ার পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা নবীনগর এলাকায় রাস্তার পাশে এক বাড়িতে নরমাল ডেলিভারির মাধ্যমে যমজ শিশুর জন্ম দেন দুলালী বেগম (২৫) নামে এক নারী। তিনি পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী। বুধবার (৯ মার্চ) দুপুরে রংপুরে নিয়ে যাওয়ার পথে বাউরা ইউনিয়নে স্থানীয় ধাত্রী ও পল্লী চিকিৎসকের সহায়তায় যমজ শিশুর জন্ম দেন তিনি। শিশু দুটির মধ্যে একটি ছেলে একটি মেয়ে।
প্রসূতির স্বামী রশিদুল ইসলাম বলেন, প্রায় এক মাস আগে স্ত্রীর বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে এলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে আল্ট্রাসনোগ্রাম করা হয়। চিকিৎসক দুই শিশুর কথা জানান। স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব সম্ভব হবে না জানিয়ে জরুরিভিত্তিতে রংপুরে অস্ত্রোপচার করার জন্য নিতে বলেন। টাকা সংগ্রহ করে বুধবার সকালে মাইক্রোবাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা দেই। যাওয়ার পথে বাউরা ইউনিয়নের নবীনগর এলাকায় স্ত্রীর প্রচণ্ড প্রসব ব্যথা উঠলে স্থানীয় একটি বাড়িতে নিয়ে যাই। সেখানেই একটি ছেলে ও একটি মেয়েসন্তানের জন্ম হয়। তাদের ৫ বছর বয়সী আরেকটি ছেলেসন্তান রয়েছে।
বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার বাসিন্দা আঞ্জু বেগম বলেন, প্রসব ব্যথার বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত নিকটবর্তী আতিয়ার রহমানের বাড়িতে নিয়ে ধাত্রীদের মাধ্যমে প্রসবের চেষ্টা করি। কোনো ধরনের সমস্যা ছাড়াই দুটি সন্তান জন্ম দেন প্রসূতি দুলালী বেগম।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন