খেলার মাঠ সার্বক্ষণিক উন্মুক্ত থাকবেঃ ব্যারিস্টার শেখ তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো সার্বক্ষণিক উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার (৯ মার্চ) দুপুরে নগরীর শামসাবাদ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমরা চাই যে, খেলাধুলার মাঠগুলো আমাদের সন্তানদের জন্য যেন উন্মুক্ত থাকে। সকাল-বিকাল-রাত -- তাদের যখন মন চা্ইবে তারা যেন এসে খেলাধুলা করতে পারে। সেভাবেই আমি নির্দেশনা দিয়েছি। এই খেলার মাঠগুলো যেন অবশ্যই সার্বক্ষণিক -- ২৪ ঘন্টাই উন্মক্ত থাকে, তাদের যখন যাদের মান চাইবে তারা এসে খেলবে।”
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “শামসাবাদ মাঠের উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে সম্পন্ন হচ্ছেনা। সেটার অগ্রগতি পর্যালোচনা করার জন্য আজ আমি শামসাবাদ মাঠ পরিদর্শনে এসছি। আমরা আশাবাদী, আগামী জুনের মধ্যে এ কাজটি সম্পন্ন হবে। এরপর খেলাধুলার জন্য মাঠটি আমরা উন্মুক্ত করে দেবো।”
এ সময় মশা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আপনারা যদি গত বছরের সাথে তুলনা করেন, তাহলেই সামগ্রিক চিত্রটা খুবই পরিস্কার হবে। গত বছরের মার্চ মাসের এ রকম সময়ে আমি বলেছিলাম যে, ১৪ তারিখের পরে মশা নিয়ন্ত্রণে আসবে। সেটা নিয়ন্ত্রণে এসেছিল। সেই তুলনায় এবার জানুয়ারিও পার হয়েছে, ফেব্রুয়ারিও পার হয়েছে। আমরা মার্চের মাঝামাঝি চলে এসেছি। এবার এখন পর্যন্ত আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশা পূর্ণ নিয়ন্ত্রণে আছে।”
এর আগে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ৬৫ নম্বর ওয়ার্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাল এবং সায়েদাবাদের রেলক্রসিং সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, কাউন্সিলরদের মধ্যে ৩২ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মান্নান, ৪০ নম্বরের আবুল কালাম আজাদ, ৬৫ নম্বরের মো. সামসুদ্দিন ভূঁইয়া, সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন মুন্সি আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন